মাত্র ৫০০ টাকার জন্য ভাবিকে কুপিয়ে হত্যা, দেবর গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় মাত্র ৫০০ টাকা ধার না পেয়ে নিজের ভাবিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত ঘাতক দেবর নুর শাহিনকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন স্বীকার করেছেন যে, টাকা না দেওয়ায় ক্ষোভ থেকে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

ঘটনার বিবরণ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়ার পালংখালী ইউনিয়নের মশারখোলা গ্রামের দিনমজুর শফিকুল ইসলামের স্ত্রী জদিদা কাওসারের (২৩) কাছে ৫০০ টাকা ধার চেয়েছিলেন তাঁর দেবর নুর শাহিন। জদিদা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শাহিন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর গত মঙ্গলবার রাতে সুযোগ বুঝে ধারালো দা দিয়ে কুপিয়ে জদিদাকে হত্যা করে পালিয়ে যান তিনি।

নিহতের স্বামী শফিকুল ইসলাম কাজের প্রয়োজনে বান্দরবানে থাকায় জদিদা সন্তানদের নিয়ে বাড়িতে একাই ছিলেন। সাহ্‌রির সময় জদিদা শ্বশুরবাড়িতে না আসায় তাঁর শ্বশুর খুঁজতে গিয়ে মেঝেতে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

পুলিশের পদক্ষেপ: উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ঘটনার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গয়ালমারা এলাকা থেকে নুর শাহিনকে গ্রেপ্তার করা হয়। শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা-টি একটি খালের পাড় থেকে উদ্ধার করা হয়েছে।

নিহতের বাবার দায়ের করা মামলায় আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে শাহিনকে কারাগারে পাঠানো হয়েছে। নিহত জদিদা কাওসারের চার বছর ও দুই বছর বয়সী দুটি অবুঝ সন্তান রয়েছে। তুচ্ছ কারণে এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Donald Trump যখন মিত্র ও শত্রু—উভয় পক্ষকেই আক্রমণ করছেন, তখন একই সময়ে আমেরিকানদের চীনের প্রতি দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হচ্ছে।

একটি নতুন জরিপে দেখা গেছে, Donald Trump প্রশাসন যখন শত্রু দেশের বিরুদ্ধে বাস্তব যুদ্ধ এবং…

ইরানের ওপর অবরোধ নিয়ে প্রতিশোধের হুমকি দিয়েছে Iran, আর একই সময়ে Donald Trump আরও শান্তি আলোচনার ইঙ্গিত দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ওপর আরোপিত অবরোধ তাদের সমুদ্রপথের অর্থনৈতিক বাণিজ্য পুরোপুরি বন্ধ করে…

Pope Leo XIV বলেছেন, Donald Trump প্রশাসনকে তিনি কোনো ভয় পান না—এমন মন্তব্য করেছেন তিনি, যখন প্রেসিডেন্ট তার ইরান যুদ্ধ সম্পর্কিত সমালোচনার কারণে তাকে আক্রমণ করেন।

Pope Leo XIV সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump-এর সমালোচনার জবাবে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানান এবং ইরান…

আমার মেয়ে ধ্বংসস্তূপের নিচে: তেহরানের ভেতরের চিত্র হামলায় বেসামরিক মৃত্যুর সংখ্যা বাড়ছে

একজন মা ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে কাঁদছেন, নিজের মেয়েকে ডাকছেন। কয়েকদিন ধরে তিনি অপেক্ষা করছেন উদ্ধারকর্মীরা…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *